কুলাউড়ায় সীমানা নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত ৪: আটক ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

কুলাউড়ায় সীমানা নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত ৪: আটক ১

  • রবিবার, ২১ জুন, ২০২০

Manual6 Ad Code

এইবেলা ডেক্স, কুলাউড়া : :

কুলাউড়া পৌরসভার বিহালা এলাকায় জমিজমা নিয়ে দুই পক্ষের মারামারিতে চার জন আতহ হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহতরা সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এঘটনায় শনিবার রাতে মো: আনোয়ারুল ইসলাম বাদী হয়ে ৯ জনকে আসামি করে কুলাউড়া একটি থানায় মামলা (নং-১৭/১১৮) দায়ের করেন। এদিকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

Manual2 Ad Code

মামলার এজহার সুত্রে জানা যায়, পৌরসভার ১ নং ওয়ার্ড বিহালা এলাকার বাসিন্দা ও বিহালা মাদ্রাসার মুহতামিম হাফিজ নুরুল ইসলাম গংদের সাথে তাদের প্রতিবেশী ও নিকটাত্মীয় রাসেল মিয়া গংদের মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিলো। শনিবার (২০ জুন) দুপুরে রাসেল মিয়া গংরা জোরপূর্বক নুরুল ইসলাম গংদের মৌরসি সম্পত্তির দখলীয় জায়গায় বাঁশের বেড়া দেয়া শুরু করলে নুরুল ইসলাম তাকে বাধা দেন। কিন্তু রাসেল মিয়া বাধা-নিষেধ না শুনলে দুই পক্ষ তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে রাসেল মিয়া গংরা দা-লাঠি (দেশীয় অস্ত্র) নিয়ে নুরুল ইসলাম গংদের উপর হামলা করেন। তাদের হামলায় নুরুল ইসলাম গংদের তাফিমুল ইসলাম (১৮), বিহালা মাদ্রাসার মুহতামিম হাফিজ নুরুল ইসলাম (৬০), তৌহিদুল ইসলাম (১৭) ও সুহাদা সিদ্দিকা (৪৫) গুরুতর আহত হন। আহতরা বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধিন আছেন।

এদিকে এঘটনায় আহত নুরুল ইসলামের ভাই আনোয়ারুল ইসলাম বাদী হয়ে ৯ জনকে আসামি করে কুলাউড়া থানায় মামলা (নং-১৭/১১৮) দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন- রাসেল মিয়া (৩২), ফয়েজ মিয়া (৬০), তুহিন মিয়া (২২), রাহেল মিয়া (৩০), ফরিদ মিয়া (৪৮), রুহেল মিয়া (২৪), জাসমিন বেগম (৩৫), মাহমুদা বেগম (৪২) এবং সুমন মিয়া (২০)। চারিদিকে করোনা ভাইরাসের মহামারীর সময় এমন ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।

Manual3 Ad Code

এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সনক কান্তি দাশ জানান, এজাহারভুক্ত (২ নং) আসামী ফয়েজ মিয়াকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!