রাজনগরে ব্যবসায়ীর উপর হামলা : ২ লাখ টাকা ছিনতাই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

রাজনগরে ব্যবসায়ীর উপর হামলা : ২ লাখ টাকা ছিনতাই

  • রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, রাজনগর ::

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে নগদ দুই লাখ টাকা, দুইটি ট্যাব ও কয়েকটি মোবাইল ফোন ছিনতাইর ঘটনা ঘটেছে। গুরুতর আহত ওই ব্যবসায়ী মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতের ভাই এনামুল হক এব্যাপারে রাজনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

গত শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের মৃত ডাক্তার আনা মিয়ার বাড়ির সামনের রাস্তায় এঘটনা ঘটে।

লিখিত অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, পাঁচগাঁও ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের মৃত আব্দুল বাছিতের ছেলে স্থানীয় আজাদের বাজারের মোজাক্কির লাইব্রেরির সত্ত্বাধিকারী মো. এমদাদুল হক (৪২) প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ডাক্তার আনা মিয়ার বাড়ির সামনে পৌঁছালে ৪-৫ জন ব্যক্তি পেছন থেকে ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা করে। এত ডান হাত ও বাম হাতে জখম হয়। এসময় তার সাথে থাকা নগদ দুই লাখ টাকা, ফ্লেক্সিলোড ও মোবাইল ব্যাংকিং ব্যবসার কাজে ব্যবহৃত দুইটি ট্যাব ও দুইটি মোবাইল ফোন তারা ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত অবস্থায় প্রথমে তাকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় আহতের ভাই মো. এনামুল হক (৩৫) রাজনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

Manual2 Ad Code

অভিযোগকারী এনামুল হক বলেন, হামলা ও ছিনতাইর ঘটনায় রাজনগর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। নগদ দুই লক্ষ টাকা ছাড়াও ট্যাব ও মোবাইল ফোন তারা নিয়ে গেছে। এসব ফোনের ফ্লেক্সিলোড, বিকাশ ও নগদ একাউন্টে আরো প্রায় এক লক্ষাধিক টাকা ছিল।

Manual5 Ad Code

রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) সিদ্ধার্থ শেখর ঘোষ বলেন, আহত ব্যবসায়ীর ভাই একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

Manual6 Ad Code

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, এঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!