গোলাপগঞ্জে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ : নিহত ৪ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

গোলাপগঞ্জে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ : নিহত ৪

  • বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, সিলেট ::

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ৪ মাইক্রোবাস যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

Manual8 Ad Code

বুধবার ভোর ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে উপজেলার হেতিমগঞ্জের পশ্চিমবাজার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বিয়ানীবাজারের চারখাই এলাকার আব্দুল জলিলের ছেলে সুনাম মিয়া (২৫), কুনু মিয়ার ছেলে রাজন মিয়া (২২) ও গোলাপগঞ্জের রফিপুর এলাকার মনজুর আহমদের ছেলে হাসান আহমদ (০৭)

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

তিনি জানান, ভোর ৬টার দিকে মাইক্রোবাসটি সিলেট থেকে জকিগঞ্জ যাচ্ছিল। পথে হেতিমগঞ্জে পশ্চিমবাজার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই মাইক্রোবাসটিকে বিপরীতমুখী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়।

Manual6 Ad Code

এতে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

Manual1 Ad Code

এ ঘটনায় দগ্ধ হয়েছেন অন্তত তিনজন। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!