কুড়িগ্রাম সদরে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুড়িগ্রাম সদরে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

Manual3 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর ::

কুড়িগ্রাম সদরে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩০ ডিসেম্বর বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের হেমেরকুটি (২নং ওয়ার্ড) গ্রামের মাস্টারের হাটের পাশে বিজয়ের মাস ও মুজিব শত বর্ষ উপলক্ষে ১২ বন্ধু সংগঠনের আয়োজনে এবং বিশিষ্ট সমাজসেবক ও হলোখানা ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর (হেমেরকুুটি) মেম্বার পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধায়নে গ্রামীণ জনপদের হারিয়ে যাওয়া ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিযোগিতার প্রধান আকর্ষণ ছিলো ঘোড় সোয়ারী তাসলিমার ঘোড় দৌড় ও বিভিন্ন কলাকৌশল প্রদর্শন। এছাড়াও আকর্ষণ হিসেবে ছিল ৫ বছর বয়সের ফরহাদের ঘোড় দৌড়।

বয়স অনুসারে ৩টি বিভাগে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ক-বিভাগে বিজয়ী হয় লেবু মিয়ার ঘোড়া, খ-বিভাগে নাছিরের ঘোড়া ও গ-বিভাগে নুরমিয়ার ঘোড়া বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে শুভেচ্ছা পুরস্কার তুলে দেওয়া হয়।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ লোমান ও কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও হলোখানা ইউপির চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজাউল করিম রেজা সহ অনেকে।

Manual1 Ad Code

এসময় এই ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখার জন্য আশেপাশের হাজার-হাজার নারী-পুরুষসহ নানা বয়সের মানুষ ভিড় করে।

Manual5 Ad Code

অনুষ্ঠানের আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক মুক্ত করা ও নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহি খেলাকে তুলে ধরার লক্ষ্যে এই প্রতিযোগিতা।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!