বিশ্বে করোনায় মৃত্যু ১৯ লাখ ছাড়িয়েছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

বিশ্বে করোনায় মৃত্যু ১৯ লাখ ছাড়িয়েছে

  • শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

Manual1 Ad Code

এইবেলা ডেস্ক ::

কোভিড-১৯ কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। বিশ্বের বহুদেশে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ চলছে। আবার যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে এই ভাইরাসের নতুন ধরন ধরা পড়েছে। ইতিমধ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ১৯ লাখ ছাড়িয়েছে। এই তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।

Manual8 Ad Code

করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্যমতে, শুক্রবার দুপুর ২টা পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮ কোটি ৮৫ লাখ ২৮ হাজার ১০ জনের। আর মারা গেছেন ১৯ লাখ ৭ হাজার ৭৩ জন। আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ৩৬ লাখ ২৩ হাজার ৪৭৩ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত ছাড়িয়েছে দুই কোটি ২১ লাখ। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৭৪ হাজারের বেশি।

Manual7 Ad Code

মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ৮০ লাখের কাছাকাছি। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে দ্বিতীয় দেশটিতে।

আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে শনাক্তের সংখ্যা কোটি ছাড়িয়েছে।

Manual3 Ad Code

বিশ্বে করোনা প্রথম ধরা পড়ে ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে। বর্তমানে এটি বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশে গত মার্চের শুরুর দিকে কোভিড ১৯-এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৭১৮ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জনে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!