কুলাউড়ায় ৪১৬ জন কৃষককে উপকরণ সহায়তা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

কুলাউড়ায় ৪১৬ জন কৃষককে উপকরণ সহায়তা প্রদান

  • বুধবার, ২৪ জুন, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, ডেক্স, কুলাউড়া : :

কুলাউড়ায় পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তীক কৃষক/কৃষাণীগনের মাধ্যমে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের জন্য উপকরণ সহায়তা বিতরণের উদ্বোধন করা হয়েছে। কুলাউড়া উপজেলা প্রশাসনের সহযোগীতায় এবং কুলাউড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

Manual8 Ad Code

উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দারের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা জাকির হোসেন, নাজমুল হক, ধনেশ্বর বিশ্বাস, মো. আবু হানিফা, মো. কামরুজ্জামান ও রনজিৎ চন্দ্র, কুলাউড়া বিআরডিবির ভাইস চেয়ারম্যান সাংবাদিক তাজুল ইসলাম, সাংবাদিক আবদুল আহাদ, আশরাফুল ইসলাম জুয়েল, সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এর কৃষি বিষয়ক প্রতিনিধি হোসেন মনসুর প্রমুক।

Manual2 Ad Code

Manual1 Ad Code

এদিকে ২০১৯-২০২০ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে আমন চাষিদের মধ্যে বিনামূল্যে আমন ধান বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। কুলাউড়া উপজেলা প্রশাসন এবং কুলাউড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে একই সময় কৃষকদের হাতে আমন ধানের বীজ তুলে দেয়া হয়।

Manual5 Ad Code

উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন দেশকে কৃষিতে সয়ংসম্পুর্ন করে তোলা। সে লক্ষ্যে কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়নের ৪১৬ জন ক্ষুদ্র ও প্রান্তীক কৃষক/কৃষাণীগনের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে বেগুন, পুইশাক, মরিচ, লাউ, দেশী সীমসহ ৮ জাতের সবজি বীজ দেয়া হয়েছে। এছাড়াও বেড়া এবং সার-কীটনাশক কেনার জন্য প্রত্যেক কৃষকের হাতে ১৯৩৫ টাকার চেক তুলে দেয়া হয়। এসব কৃষকদেরকে পরামর্শ দেয়ার জন্য ইউনিয়ন পর্যায়ে আমাদের উপ সহকারী কৃষি কর্মকর্তারা রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!