জুড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

Manual2 Ad Code
এইবেলা, জুড়ী ::
মৌলভীবাজারের জুড়ীতে  পিকআপ ভ্যানের  সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে হোসাইন আহমদ (২১) নামক একজন নিহত হয়েছে। সে জুড়ী উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা  আব্দুর রহমানের ভাতিজা।
রোববার ১০ জানুয়ারি বেলা ১২ টার দিকে জুড়ী – লাঠিটিলা রোডের তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের সামনে ব্রিজের পাশে গোয়ালবাড়ি দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে জুড়ী থেকে কলেজ মাঠে যাওয়ার পথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সে মারাত্বকভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  নিহত হোসাইন আহমদ উপজেলার হাসনাবাদ এলাকার মৃত মোক্তাদির আলী চেরাগের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে রফিক সুমন বলেন, হোসাইন আহমদ জুড়ী কলেজ থেকে ২০১৭ সালে এইচএসসি পাশ করে। সে একজন ভালো খেলোয়াড় ছিল, কোয়াবের আয়োজনে জুড়ী কলেজ মাঠে চলা আলহাজ্ব শাহাব উদ্দিন প্রাইজ মানি খেলার ২য় রাউন্ডে খেলতে যাওয়ার পথে এ দূর্ঘটনার শিকার হয়
জুড়ী থানায় অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিক আপ ভ্যানটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!