জুড়ী সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপন বন্ধ করলো বিজিবি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ী সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপন বন্ধ করলো বিজিবি

  • বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

Manual1 Ad Code

আল আমিন আহমদ, জুড়ী ::

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তের বটুলী এলাকার দুটি স্থানে শূন্যরেখা থেকে ১৫০ গজের ভেতরে প্রায় ৭০০ মিটার জায়গায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গত ১০ জানুয়ারি কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালায়। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় কাজ বন্ধ রাখে বিএসএফ। এ ঘটনায় উভয় পক্ষ সীমান্তে তাদের টহল জোরদার করেছে। বিজিবির ফুলতলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

বিজিবির সূত্রে জানা গেছে, ফুলতলা সীমান্তের বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগরের রাঘনা এলাকা পড়েছে। ১০ জানুয়ারি রবিবার ভারতীয় সীমান্তক্ষী বাহিনী (বিএসএফ) তাদের সীমান্তের প্রায় ৭০০ মিটার জায়গায় শূন্য লাইন থেকে ১৫০ গজের ভেতরে ১৮২৪ এর ৭ এস পিলারের উভয় পাশে কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা করে। বিএসএফ বেড়া স্থাপনের জন্য বিভিন্ন ধরনের মালামাল এনে মজুত করে রেখেছে। এ পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ওই দিনই বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাতে বিজিবি বিএসএফকে কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ বন্ধ রাখতে বলা হয়। বিএসএফ তাতে সম্মত হয়।

বুধবার বিকেলে সরেজমিন জুড়ী সীমান্তের বটুলী এলাকায় গেলে দেখা যায়, বিজিবির সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে এবং টহলও জোরদার করেছে। এসময় কথা হয় বিজিবির ফুলতলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ শহীদুল ইসলামের সাথে। তিনি বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুসারে শূন্য লাইন থেকে ১৫০ গজের বাইরে বেড়া স্থাপনের নিয়ম রয়েছে। কিন্তু বিএসএফ তা না মেনে ১৫০ গজের ভেতরে কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালিয়েছিল। তাৎক্ষণিক জরুরিভাবে নো ম্যান্ড ল্যান্ডে সৌজন্যে সাক্ষাত করে আমরা বিএসএফের কাছে আপত্তি জানাই। পরে তারা কাজ বন্ধ রাখে। সাক্ষাতে দুই বাহিনীর উচ্চপর্যায়ে আলোচনা করে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁদের পক্ষ থেকে জানানো হয়।

Manual6 Ad Code

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় অবস্থিত বিজিবির ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গাজী শহীদুল্লাহ বলেন, জুড়ীর ফুলতলা সীমান্তে বিএসএফ শূন্যরেখায় কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালিয়েছিল। কিন্তুু বিজিবির বাধায় তারা সেটা করতে পারেনি। বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক আছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!