নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে মোহাম্মদ হোসেন ফাকু বিজয়ী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে মোহাম্মদ হোসেন ফাকু বিজয়ী

  • সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

Manual4 Ad Code

কুড়িগ্রাম প্রতিনিধি:: নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে নারিকেল গাছ প্রতীকে মোহাম্মদ হোসেন ফাকু বিজয়ী হয়েছেন। শনিবার সকাল ৮টায় পৌরসভার ২২ কেন্দ্রের ১৪৬ টি ভোটকক্ষে ভোটগ্রহণ শুরু হয়। এতে ব্যালটের মাধ্যমে মোট ৪৬ হাজার ৮৫৮ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। এর মধ্যে ২৩ হাজার ৩৮৬ জন মহিলা ও ২৩ হাজার ৪৭২ জন পুরুষ ভোটার। প্রচন্ড শীত উপেক্ষা করে নির্দিষ্ট সময়ের আগে ভোট প্রদানে প্রতিটি কক্ষের লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন। ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

Manual7 Ad Code

এ নির্বাচনে মেয়র পদে ৫জন, কাউন্সিলর পদে ৪৩জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। প্রশাসনের পক্ষ থেকে ভোটগ্রহণ উপলক্ষ্যে নিছিদ্র নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। নির্বাচন শান্তিপুর্ণ করতে মাঠে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কুড়িগ্রাম নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব জানান, সকাল থেকে সৃষ্ঠ ও সুন্দর পরিবেশে নাগেশ্বরী পৌরসভার ভোটগ্রহন চলছে। ভোটাররা শতস্ফুর্ত ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে যথেষ্ট পরিমান আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা সচেষ্ট রয়েছি। নারিকেল গাছ প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু পেয়েছেন ১১৯৭৪, তার নিকটতম প্রার্থী মোঃ আব্দুর রহমান মিয়া লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৯৩৩৭ ভোট।

উল্লেখ্য আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম পৌরসভা নাগেশ্বরী। ২০০১ সালের ৮ জুলাই গঠিত হয় এটি। ২০১১ সালে দ্বিতীয় ও ২০১৫ সালে প্রথম শ্রেনিতে উন্নীত হয় এটি। ৪২ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভার সোট জনসংখ্যা ৯২ হাজার ৩২৮ জন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!