করোনায় মৃত্যু ২১ লাখের মাইলফলক ছাড়িয়ে গেছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

করোনায় মৃত্যু ২১ লাখের মাইলফলক ছাড়িয়ে গেছে

  • শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

Manual6 Ad Code

এইবেলা ডেস্ক ::

Manual3 Ad Code

করোনাভাইরাসে মৃত্যু ২১ লাখের মাইলফলক ছাড়িয়ে গেছে ইতিমধ্যে। কোভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত বিশ্ব। এক বছরের বেশি সময়েও দাপট কমেনি এতটুকু। রোজ নতুন নতুন অঞ্চলে প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এই তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।

Manual5 Ad Code

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইটটির তথ্যমতে, শুক্রবার বেলা ১১টা পর্যন্ত গোটা বিশ্বে করোনায় সংক্রমণ শনাক্ত হয়েছে ৯ কোটি ৮০ লাখ ৯২ হাজার ৭৫৭ জন। আর মৃত্যু হয়েছে ২১ কোটি ৪৫২ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন সাত কোটি চার লাখ ৮৬ হাজার ৫১৪ জন।

বিশ্বের বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ শুরু হয়েছে। ব্রিটেনসহ কোথাও কোথাও নতুন ধরন দেখা দিয়েছে। এতে করে আতঙ্ক বেড়েই চলেছে।

Manual3 Ad Code

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৫১ লাখ ৯৬ হাজার ৮৬। মৃত্যু হয়েছে চার লাখ ২০ হাজার ২৮৫ জনের।

Manual3 Ad Code

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ছয় লাখ ২৬ হাজার ২০০। এর মধ্যে এক লাখ ৫৩ হাজার ৬৭ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৮৬ লাখ ৯৯ হাজার ৮১৪। এর মধ্যে দুই লাখ ১৪ হাজার ২২৮ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনা সংক্রমণ ধরা পড়ে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!