বড়লেখায় গৃহকর্মীর প্রতারণার ফাঁদে আমেরিকা ফেরৎ বৃদ্ধা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ

বড়লেখায় গৃহকর্মীর প্রতারণার ফাঁদে আমেরিকা ফেরৎ বৃদ্ধা

  • রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

Manual6 Ad Code

আব্দুর রব, বড়লেখা ::

Manual2 Ad Code

বড়লেখার সুজানগর ইউপির বড়থল গ্রামের আমেরিকা ফেরৎ বৃদ্ধার বাড়িতে গৃহকর্মী সেজে ঢুকার এক সপ্তাহের মাথায় বৃদ্ধাকে চেতনা নাশক ঔষধ প্রয়োগ করে স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে পালিয়েছে কথিত গৃহকর্মী প্রতারক নারী। গত ৩ দিন ধরে আহত বৃদ্ধা হাজেরা বেগম (৭৬) সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা আশংকাজনক। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

জানা গেছে, গত ১৫ জানুয়ারি নিজেকে মরিয়ম (জয়নব) পরিচয়দানকারী ষাটোর্ধ মহিলা উপজেলার বড়থল গ্রামের আমেরিকা ফেরৎ বৃদ্ধা হাজেরা বেগমের বাড়িতে নিজের অসহায়েত্বর কথা বলে গৃহকর্মীর চাকরী চায়। বৃদ্ধা হাজেরা বেগম প্রায় ৫ বছর ধরে দেশে বসবাস করলেও তার ১ ছেলে ও ৩ মেয়ে আমেরিকায় রয়েছেন। অপর ছেলে সেলিম আহমদ স্ত্রী-সন্তানসহ বড়থল গ্রামে বসত বাড়িতে থাকেন। তার সাথে বৃদ্ধা হাজেরা বেগমও বসবাস করেন।

জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা এলাকায় বাড়ি থাকলেও স্বামী-সন্তান কেউ নেই বলায় সেলিম ও তার বৃদ্ধা মায়ের দয়া হয়। কথিত নারীকে ঘরের কাজের জন্য রেখে দেন। গত শুক্রবার বিকেলে সেলিম আহমদ বৃদ্ধা মা ও কাজের মহিলাকে বাড়িতে রেখে স্ত্রী-সন্তানকে ডাক্তার দেখাতে পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলায় যান। সন্ধ্যার পর বাড়ি ফিরে মাকে অজ্ঞান পড়ে থাকতে দেখেন। ঘরের জিনিসপত্র এলোমেলো ও কথিত কাজের মহিলাকে খোঁজে পাননি। খুঁজ নিয়ে দেখেন মায়ের গায়ের ও ঘরের বিভিন্ন আলমারীতে থাকা প্রায় ১২ ভরি স্বর্ণালংকার, টাকাসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে কথিত কাজের মহিলা পালিয়ে গেছে।

Manual5 Ad Code

সেলিম আহমদ জানান, তার মায়ের অবস্থা আশংকাজনক। ভাবতেও পারেননি এভাবে ভুয়া নাম-ঠিকানা বলে অনুনয়-বিনয় করে ঘরে প্রবেশ করে সুযোগ বুঝে সবকিছু নিয়ে উধাও হবে। এখন বুঝতে পারছি মহিলাটি বড় কোন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। চিকিৎসকরা বলছেন তার মায়ের শরীরে উচ্চ মাত্রার চেতনা নাশক ঔষধ প্রয়োগ করা হয়েছে। সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকের আইসিইউতে মায়ের চিকিৎসা চলছে। এব্যাপারে তিনি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

Manual2 Ad Code

বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, এ ধরনের একটি ঘটনার খবর পেয়েছেন। তবে কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। এব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!