মৌলভীবাজারসহ ৯ জেলায় নতুন জেলা প্রশাসক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মৌলভীবাজারসহ ৯ জেলায় নতুন জেলা প্রশাসক

  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

Manual6 Ad Code

এইবেলা ডেস্ক ::

Manual6 Ad Code

দেশের ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার ২৫ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

Manual1 Ad Code

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসানকে মৌলভীবাজারের ডিসি হিসেবে নিযুক্ত করা হয়েছে।

ঢাকার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। এছাড়া মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনিকে টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

Manual4 Ad Code

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. মহিদুল ইসলাম চৌধুরীকে মেহেরপুর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খানকে যাশোরের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব মো. খোরশেদ আলম খান নোয়াখালীর জেলা প্রশাসক হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আব্দুল জলিলকে রাজশাহীতে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. জিয়াউল হককে বগুড়ায়, বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক ড. রহিমা খাতুনকে মাদারীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

Manual5 Ad Code

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসনমন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!