আক্কেলপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

আক্কেলপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত

  • বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

Manual1 Ad Code

নিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট) :: জয়পুরহাটের আক্কেলপুরে চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ডে মেজবাউল সরদার গবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী আব্দুল মবিন সরদার ভোনা মনোনয়নপত্র প্রত্যাহার করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল মবিন সরদার ভোনা রিটার্নিং অফিসারের কাছে আবেদন করে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একমাত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন মেজবাউল সরদার গবু।

Manual6 Ad Code

এ বিষয়ে আব্দুল মবিন সরদার ভোনা বলেন, ‘আমি শারীরিক ভাবে অসুস্থ্য। আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। এই কারণে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহীদুল ইসলাম বলেন, ‘আক্কেলপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের দুইজন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী ভোটের আগেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। যার কারণে অপর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে’।

Manual4 Ad Code

এনএ/জেএইচজে

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!