কুলাউড়ার জয়চন্ডীতে জরাজীর্ণ রাস্তাটি আজ চলাচল উপযোগী! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

কুলাউড়ার জয়চন্ডীতে জরাজীর্ণ রাস্তাটি আজ চলাচল উপযোগী!

  • বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

Manual2 Ad Code
স্টাফ রিপোর্টার ::

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ২নং ওয়ার্ডের রামপাশা-আবুতালিপুর রাস্তাটি দীর্ঘদিন থেকে জরাজীর্ণ অবস্থায় পরিত্যক্ত ছিলো। সংস্কারের অভাবে ওই দুটি এলাকার লোকজন ভোগান্তি নিয়ে চলাচল করতেন। গত দুই যুগ থেকে রাস্তাটি সংস্কারের জন্য এলাকার লোকজন দাবি জানিয়ে আসছিলেন। সম্প্রতি উপজেলা থেকে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্প থেকে বরাদ্দ পেয়ে রাস্তাটি সংস্কারের মাধ্যমে চলাচল উপযোগী করা হয়েছে। এদিকে রাস্তাটি চলাচল উপযোগি হওয়ায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।

Manual6 Ad Code

সরেজমিন গেলে স্থানীয় বাসিন্দা আওয়ামীলীগ নেতা মখলিছ মিয়া, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল বাশার জামাল, সুমন মিয়া, তারেকুল ইসলাম রুবেলসহ কয়েকজন জানান, রাস্তাটিতে সংস্কার কাজ করে চলাচল উপযোগী করার জন্য আমরা এলাকাবাসী দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছিলাম। বর্ষাকাল আসলে পানিতে তলীয়ে যেত রাস্তাটি। তখন আমাদেরকে চলাচল করতে চরম দূর্ভোগ পোহাতে হতো। বর্তমানে রাস্তাটি সংস্কার করায় আমারা সেই ভোগান্তি থেকে রেহাই পাচ্ছি। এখন আমরা গাড়ি নিয়েও সহজে যাতায়াত করতে পারবো।

Manual7 Ad Code

জয়চন্ডী ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মো. লোকমান মিয়া জানান, রামপাশা এলাকার ওকিল পালের বাড়ির সামন হতে তারা মিয়ার বাড়ির সামন পর্যন্ত মাটি ভরাট এবং সিএন্ডবি সড়ক থেকে রেল লাইন পর্যন্ত ইট সলিং করার জন্য মোট ৩ লাখ ৫৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। সে মোতাবেক কাজ সম্পন্ন করা হয়েছে।

এদিকে এই বরাদ্দ থেকে রামপাশা উত্তর জামে মসজিদের সামন থেকে কাইয়ুম মিয়ার বাড়ি হয়ে রেল লাইন পর্যন্ত প্রায় ৭শত ফুট অতিরিক্ত মাটি কাটার কাজ করানো হয়েছে। রাস্তার কয়েকটি বাকে বাঁশ-বেতের গড় দিয়ে মাটি আটকানোর ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে এই রাস্তাটি সংস্কার হওয়ার ফলে খুব সহজেই গাড়ি নিয়ে যাতায়াত করতে পারছেন এলাকার লোকজন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!