কমলগঞ্জে আল্ট্রা ট্রেইল ম্যারাথন সম্পন্ন : ১৮ জন বিজয়ী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে আল্ট্রা ট্রেইল ম্যারাথন সম্পন্ন : ১৮ জন বিজয়ী

  • শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ‘আল্ট্রা ট্রেইল ম্যারাথন’ সম্পন্ন হয়েছে। এতে বিদেশের ৩০ জনসহ বাংলাদেশের ৫৭০ জন নারী-পুরুষ রানার অংশগ্রহণ করেছেন।

শুক্রবার ২৯ জানুয়ারি বিটিআরএ (বাংলাদেশ ট্রেইল রানিং অ্যাসোসিয়েশন) এর সদস্য শমশেরনগর রানার্স কমিউনিটি’র (এসএনআরসি) আয়োজনে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। এতে ১৮জন রানার বিজয়ী হয়েছেন।

আয়োজক সূত্রে জানা যায়, আন্তজার্তিক মান বজায় রেখে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘আল্ট্রা ট্রেইল ম্যারাথনে’ ভারত, শ্রীলঙ্কা, ভুটান, জার্মানীসহ ১৭টি দেশের ৩০ জন বিদেশী রানার এবং বাংলাদেশের নিশাত মজুমদারসহ নারী-পুরুষ সমন্বয়ে অংশগ্রহণকারী রানাররা আগেই নিবন্ধন করেন। দেশী-বিদেশী রানারদের অংশগ্রহণে অনুষ্ঠিত ম্যারাথনে অংশ গ্রহণকারীদের নিরাপত্তা, স্বাস্থ্য সেবা দেখাশুনাসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক নবিল শমশেরী জানান, আন্তজার্তিক মান বজায় রেখে শুক্রবার ভোর ৫টা থেকে এই ইভেন্ট শুরু হয়। ৩টি ধাপে আল্ট্রা ট্রেইল ম্যারাথনে অংশ নেন ৫৭০ জন রানার। শমশেরনগর চা বাগান মাঠ থেকে দেওছড়া চা বাগান ঘুরে ১০ কিলোমিটার দূরত্বের ট্রেইল ম্যারাথনে ১৭০ জন, শমশেরনগর চা বাগান মাঠ থেকে দেওছড়া চা বাগান হয়ে ডবলছড়া ঘুরে চা বাগান মাঠে ফিরে এসে ২১ দশমিক ১ কিলোমিটার দূরত্বে ২৪০ জন রানার এবং শমশেরনগর চা বাগান মাঠ থেকে ডবলছড়া চা বাগান ঘুরে পুনরায় চা বাগান মাঠ পর্যন্ত ৫০ কিলোমিটার ম্যারাথনে ১৬০ জন রানার অংশগ্রহণ করেন।

৫০ কিলোমিটার আল্ট্রা ট্রেইল ম্যারাথনে পুরুষদের মধ্যে প্রথম হন মাহফুজ শাওন, দ্বিতীয় শামসুজ্জামান আরাফাত, তৃতীয় কমলকৃষ্ণ রানা এবং নারীদের মধ্যে প্রথম হন আমেরিকার রানার রনি এন্ডারসন, দ্বিতীয় শিফাত ফাহমিদা ও তৃতীয় নিশাত মজুমদার।

Manual6 Ad Code

২১ কিলোমিটার ম্যারাথনে পুরুষদের মধ্যে প্রথম হন আল আমীন, দ্বিতীয় যৌথভাবে সাব্বির ও কাশেম এবং তৃতীয় আব্দুল আউয়াল।

Manual6 Ad Code

নারীদের মধ্যে প্রথম নাসরিন বেগম, দ্বিতীয় মোছা: নাসরিন ও তৃতীয় নাজনিন সুলতানা। ১০ কিলোমিটার আল্ট্রা ট্রেইল ম্যারাথনে পুরুষদের মধ্যে প্রথম হন সাবেহীন মারজান, মিজান আহমেদ ও জহিরুল ইসলাম এবং নারীদের মধ্যে প্রথম শিউলী শবনম, মবি সূত্রধর ও নদী ওহাব।

Manual8 Ad Code

পরে বিকেল ৩ টায় শমশেরনগর চা বাগান মাঠে সমাপনী অনুষ্ঠানে শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট লিডিং ইউনির্ভাসিটি ভারপ্রাপ্ত চ্যান্সেলর বনমালী ভৌমিক।

অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে চেক ও ক্রেস্ট প্রদান করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!