চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণ : জনতার হাতে আটক ধর্ষক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণ : জনতার হাতে আটক ধর্ষক

  • শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, শ্রীমঙ্গল ::

Manual1 Ad Code

চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণে ঘটনা ঘটেছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লোকাল ট্রেন সুরমা মেইল ট্রেনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ জাবেদকে (২৫) জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

Manual3 Ad Code

ধর্ষণের শিকার ওই তরুণীর বাড়ি ঢাকার সাভারে। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গ্রেফতার জাহিদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার জঙ্গলবাড়ী গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।

Manual4 Ad Code

শনিবার সকালে ওই তরুণী বাদী হয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।

শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের ওসি মো. আলমগীর হোসেন জানান, শুক্রবার রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুরমা মেইল ট্রেন শ্রীমঙ্গলে আসলে এক তরুণী চিৎকার করতে থাকেন। রেলওয়ে পুলিশ সেখানে গেলে ওই তরুণীকে ট্রেনে ধর্ষণ করা হয়েছে বলে তিনি জানান। এ সময় ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ জাবেদ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে যাত্রীরা তাকে আটক করে রেলওয়ে পুলিশের কাছে তুলে দেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!