ফুলবাড়ীতে খাদ্য নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ফুলবাড়ীতে খাদ্য নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

Manual8 Ad Code

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় খাদ্য নিরাপত্তা শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

Manual7 Ad Code

মুজিববর্ষের প্রতিপাদ্য সবার জন্য নিরাপদ খাদ্য এ শ্লোগানে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। সভায় বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন কুড়িগ্রাম জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মশিউর রহমান। সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, কৃষি অফিসার মাহবুবুর রশীদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, স্যানিটারী ইনস্পেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সামছুল আরেফিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান খয়বর আলী মিয়া, কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলজার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, বিশিষ্ট শিল্পপতি ওয়াহেদ আলী, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রিয়াজুল আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, বিভিন্ন হোটেল মালিক, ব্যবসায়ী প্রমূখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!