রাজনগরে ১১ মাদকসেবী শ্রীঘরে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

রাজনগরে ১১ মাদকসেবী শ্রীঘরে

  • সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, রাজনগর ::

মৌলভীবাজারের রাজনগর উপজেলা থেকে ১১ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। রোববার ৩১ জানুয়ারি রাতে উপজেলার মাথিউড়া চা বাগান থেকে মদ্যপ অবস্থায় তাদের আটক করা হয়।

Manual3 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার টেলরা ইউনিয়নের মাথিউড়া চা বাগান এলাকায় বিভিন্ন এলাকার লোকজন দেশিয় মদ পানের জন্য আসে- এমন অভিযোগ পুলিশের কাছে কয়েকদিন থেকে আসছিল।

এর ভিত্তিতে খবর পেয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিমের নেতৃত্বে পুলিশ পরিদর্শক দেবদুলাল ধর, এসআই আবু মোকসেদ পিপিএমসহ একদল পুলিশ উপজেলার মাথিউড়া চা বাগানে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মদ্যপ অবস্থায় উপজেলার বিভিন্ন এলাকার ১১ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

Manual5 Ad Code

আটককৃতরা হলো, উপজেলার মজিদপুর গ্রামের মো. সুফিয়ান (৫৫), ডেফলউড়া গ্রামের মো. শাহিনুল ইসলাম (৪১), মো. টিপু মিয়া (৪৮) ও শিপন মিয়া (৩০), ইসলামপুর গ্রামের আব্দুল শুকুর (৪০), ছাটুরা গ্রামের ননী গোপাল দেব (৪০), মেলাগড় গ্রামের মো. আব্দুল মন্নান (৪৯), দাসপাড়া গ্রামের চন্দন কর (২২) ও নিকিজ কর (৩৫), মৌলভীবাজার সদর উপজেলার দক্ষিণ বালি গ্রামের মো. মনির (৫০) ও কামারকাপন (রাইসমিল) গ্রামের ননী গোপাল দেব (৪৭)।

Manual1 Ad Code

রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা রাতে মাথিউড়া চা বাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে রাজনগর থানায় মামলা হয়েছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!