প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে ছাত্রশিবিরের র‌্যালি  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে ছাত্রশিবিরের র‌্যালি 

  • শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, মৌলভীবাজার :: 

৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মৌলভীবাজার শহরের সিলেট রোড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজার এলাকায় এসে শেষ হয়। পরে সমাবেশে অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি মোহাম্মদ আবু তাহের। এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সাবেক সভাপতি মিছবাহউল হাসান, সেক্রেটারি আশরাফুল ইসলামসহ অনেকে।

Manual7 Ad Code

সমাবেশে শহর সভাপতি মোহাম্মদ আবু তাহের বলেন, ১৯৭৭ সালের আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী ছাত্রশিবির। হাঁটি হাঁটি পা পা করে এই সংগঠনটি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতার মনে, লক্ষ তারুণের হৃদয়ে করে নিয়েছে তার স্থায়ী আসন। কিন্তু ছাত্রশিবিরের সকল গঠনমূলক কার্যক্রমে বাধা দিচ্ছে সরকার। তিনি ছাত্রশিবিরের সকল কার্যক্রমে সহযোগীতার আহ্বান জানান।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!