কুড়িগ্রামে আগুনে পুড়ে গেল দুই পরিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুড়িগ্রামে আগুনে পুড়ে গেল দুই পরিবার

  • সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

Manual1 Ad Code

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম সদর :: কুড়িগ্রাম সদর উপজেলায় দুই নর-সুন্দরের (নাপিত) আগুনে পুড়ে গেছে দুটি ঘর। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সুভারকুুটি (৯নং ওয়ার্ড) গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্হানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের শ্রী রাজেনচন্দ্র শীল (৫৫) এর ঘরে দিবাগত রাত দেড়টার দিকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের শ্রী সন্তোষ কুমার শীলের (৬০) ঘরে ছড়িয়ে পড়ে। এতে দুই পরিবারের দুটি ঘরের আসবাবপত্রসহ নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

Manual1 Ad Code

বাড়ির মালিকের আত্মচিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে কুড়িগ্রাম থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

Manual8 Ad Code

হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ উমর ফারুক ও উক্ত ওয়ার্ডের মেম্বার মোঃ গোলজার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!