কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মোস্তাক আহমেদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মোস্তাক আহমেদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

  • মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual6 Ad Code

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে মাঠে মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেনেটর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন। উদ্বোধনী খেলায় ফুটবল একাডেমী শ্রীমঙ্গল ১-০ গোলে শাহজাহান কিংস ফুটবল একাডেমী, হবিগঞ্জ-কে পরাজিত করে।

Manual7 Ad Code

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান, মাধবপুর ইউনিয়নের চেয়ারমান পুষ্প কুমার কানু, অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, লন্ডণ প্রবাসী আলহাজ্ব আব্দুস শহীদ, সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য রাহাত আহমদ তরফদার, সাবেক পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেন প্রমুখ।

তুমুল প্রতিদ্বন্ধিতাপূর্ণ উদ্বোধনী খেলায় ফুটবল একাডেমী, শ্রীমঙ্গলের প্রথমার্ধে দেওয়া একমাত্র গোলে শাহজাহান কিংস ফুটবল একাডেমী হবিগঞ্জকে পরাজিত করে। খেলাটি উপভোগ করতে মাঠের চতুর্দিকে বিপুল সংখ্যক দর্শনার্থীদের ঢল নামে।

Manual5 Ad Code

উল্লেখ্য, টুর্ণামেন্টে মোট ১৬টি দল নিয়ে ইমান’স ফ্লীট এন্ড ম্যানেজম্যান্টের স্পন্সরে মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!