কমলগঞ্জে ২৪তম নিংতম কাং টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে ২৪তম নিংতম কাং টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

  • বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual4 Ad Code

বাংলাদেশ কাং ফেডারেশন এর উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নস্থ নয়াপত্তন গ্রামের কাংশং -এ ২৪তম নিংতম কাং টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার বিকেলে ছেলেদের ফাইনাল খেলায় মঙ্গলপুর নিত্যানন্দ কাংখুৎ ৯-৩ পয়েন্টে আমসফা সিলেট-কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে এবং মেয়েদের খেলায় হামোম খোল মহাদেব কাংখুৎ ৭-৫ পয়েন্টে মঙ্গলপুর রাধাগোবিন্দ কাংখুৎ-কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

পরে বাংলাদেশ মনিপুরী কাং ফেডারেশন এর সভাপতি কৈশাম মনীন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে ও সমাজসেবক শ্যামল সিংহের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ এর সভাপতি কবি এ, কে শেরাম।

Manual4 Ad Code

বিশেষ অতিথি ছিলেন ভানুগাছ সমাজ সেবক সমিতির সভাপতি নারেংবম রাধামােহন সিংহ, তেতইগাঁও মণিপুরী কালচারাল কমপ্রেক্স এর আহবায়ক লাংগনোজম জয়ন্ত সিংহ, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ কমলগঞ্জ শাখার সভাপতি মাইবম বীরেন্দ্র সিংহ, ইউনাইটেড মণিপুরী অর্গানাইজেশন, ছোট ধামাই এর সভাপতি অহৈবম রণজিৎ সিংহ, মণিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সভাপতি নুর উদ্দিন, আদমপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন টুর্ণাামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সমরেন্দ্র সিংহ।

Manual4 Ad Code

টুর্ণামেন্টে ছেলে ও মেয়েদের মোট ১৩টি দল অংশগ্রহণ করে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!