বড়লেখায় ইউএনও-মেয়রের নেতৃত্বে প্রীতি ক্রিকেট ম্যাচ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় ইউএনও-মেয়রের নেতৃত্বে প্রীতি ক্রিকেট ম্যাচ

  • শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

Manual3 Ad Code

 এইবেলা, বড়লেখা ::

বড়লেখা উপজেলা প্রশাসন ও পৌরসভার মধ্যে শুক্রবার বিকেলে পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। মুজিববর্ষ টি-২০ ক্রিকেট কাপ-২০২১ নামে এ প্রীতি ম্যাচের আয়োজন করে বড়লেখা উপজেলা প্রশাসন ও বড়লেখা পৌরসভা।

Manual8 Ad Code

উপজেলা প্রশাসন দলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানর নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তা ও পৌরসভা দলে পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীর নেতৃত্ব সাবেক খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। খেলায় উপজেলা প্রশাসন টিমকে ৪ ইউকেটে হারিয়ে পৌরসভা টিম চ্যাম্পিয়ন হয়েছে।

Manual7 Ad Code

প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা। ধারাভাষ্যকার আমজাদ হোসেন পাপলু ও আহমেদ নোমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!