কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আনবিটেন কুলাউড়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

 কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আনবিটেন কুলাউড়া

  • শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

কুলাউড়া উপজেলায় কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপা জিতেছে আনবিটেন কুলাউড়া। ২৭ ফেব্রুয়ারি শনিবার মিঠুপুর ক্রিকেট পার্ক মাঠে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ন ফাইনালে তারা ১৭ রানে হোসেনপুর ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে।

Manual8 Ad Code

টসে জিতে আনবিটেন নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৬ রান সংগ্রহ করে। দলের হয়ে রিয়ন ২৯, অমিত ১৯ ও অতিথি ক্রিকেটার আরিফুল হক ১৪ রান করেন। হোসেনপুরের পক্ষে দলনেতা রায়হান ৫ উইকেট নেন।

Manual3 Ad Code

জবাবে ১৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় হোসেনপুর। দলের হয়ে জনি ১৮, শাওন ১৫ এবং জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান খেললেও তিনি ব্যাট হাতে ব্যর্থ হন, তার সংগ্রহ ছিলো ৫ বলে ৩ রান। বল হাতেও সফল আনবিটেন রিয়ন মাত্র ১৫ রানে ৪ উইকেট নিয়েন ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন। এছাড়াও হোসেনপুরের রায়হান ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন।

সমাপনি অনুষ্ঠানে কোয়াব সভাপতি মাসুদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক রফি আহমদ তানিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে পুরুস্কার তুলে দেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাজার ইউপির চেয়ারম্যান মমদুদ হোসেন, জেলা সহকারি-কোচ (বিসিবি) রাসেল আহমদ, জয়চন্ডি ইউপির সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ স¤পাদক মঈনুল ইসলাম শামীম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক রবিউল আউয়াল মিন্টু প্রমুখ। কয়েক হাজার দর্শক খেলা উপভোগ করেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!