কুলাউড়ায় চার গরুচোর আটক! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় চার গরুচোর আটক!

  • শুক্রবার, ২৬ জুন, ২০২০

Manual3 Ad Code

এইবেলা ডেক্স, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশ এক সাড়াশি অভিযান চালিয়ে কুখ্যাত ৪ ছিনতাইকারী ও গরুচোরকে আটক করেছে। শুক্রবার (২৬ জুন) ভোর রাতে তাদেরকে আটক করা হয় এবং বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Manual1 Ad Code

জানা যায়, সম্প্রতি কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় গরু চোরদের উপদ্রব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। গরু চোরদের যন্ত্রনায় রীতিমত অসহায় হয়ে পড়েছেন উপজেলার লোকজন। চুরি হওয়া গরুর মালিকেরা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগও করেছেন।

Manual2 Ad Code

বিষয়টি নিয়ে বেশ চিন্তিত ছিলো পুলিশ প্রশাসনও। তাই বৃহস্পতিবার রাতে কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্চয় চক্রবর্তীর নেতৃত্বে এসআই সনক কান্তি দাস, কানাই লাল চক্রবর্তী, নিরঞ্জন তালুকদার, মাসুদ আলম ভুঁইয়া, আবুল বাসার এবং এএসআই আবু আহমদ সুজন ও এরশাদসহ রাতভর উপজেলার বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান পরিচালনা করেন।

Manual2 Ad Code

এসময় মোস্তাফিজুর রহমান ফুল, সুমন মিয়া, রাজন মিয়া ও মজিবুর রহমান (ফেন্সি মজিব) নামক ৪ ছিনতাইকারী ও গরুচোরকে আটক করতে সক্ষম হন তাঁরা।

কুলাউড়া থানার অফিসার ইনচাজ (ওসি) ইয়ারদৌস হাসান জানান, আটককৃত ৪ জন কুলাউড়ার কুখ্যাত ছিনতাইকারী ও গরুচোর। তাঁদের বিরুদ্ধে থানায় একাধিক ছিনতাই ও গরুচুরির মামলা রয়েছে। তাদেরকে মৌলভীবাজার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!