কুলাউড়ায় এলপিএল ক্রিকেট টুর্ণামেন্টের পুরষ্কার বিতরণ সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

কুলাউড়ায় এলপিএল ক্রিকেট টুর্ণামেন্টের পুরষ্কার বিতরণ সম্পন্ন

  • সোমবার, ১ মার্চ, ২০২১

Manual5 Ad Code

মুকিম আহমদ চৌধুরী ::
কুলাউড়ায় লস্করপুর এসোসিয়েশন কর্তৃক আয়োজিত লস্করপুর প্রিমিয়ার লিগ (এলপিএল) প্রাইজমানি ক্রিকেট টুর্ণামেন্টের সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণ ২৭ ফেব্রুয়ারি শনিবার বিকেলে লস্করপুর ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা মোঃ ফজিলত খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মুকিত খান তানিমের  সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন কুলাউড়া পৌরসভার  নব নির্বাচিত মেয়র, সিলেট বিভাগীয় ক্রিড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক অধ‍্যক্ষ সিপার উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হারুনুর রশিদ।
টুর্ণামেন্টে পৃষ্ঠপোষকতা করেন আয়ারল্যান্ড প্রবাসী ফজলে রাব্বি খান।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের স্হায়ী কমিটির সদস্য মোঃ আজিজুল ইসলাম খান, সভাপতি মোঃ মোক্তাদির আলী, উপদেষ্টা গিয়াস উদ্দিন আহমদ, মোঃ হানিফ খান, আব্দুল খালিক খান সুহেল, সহ সভাপতি আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমদ নার্গেছ, তাহমিদুল হাসান জামী, টিপু আহমদ, মনসুর আহমদ আসব প্রমুখ।
অনুষ্ঠানে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ান ইমাদ ইলেভেন ও রানারআপ তানজিম ব্রার্দার্স এর মধ্যে নগদ প্রাইজমানি ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
পুরষ্কার বিতরণের পর সংগঠনের  নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!