মৌলভীবাজারে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মৌলভীবাজারে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, মৌলভীবাজার ::

নন্দিত জাতীয় দৈনিক সময়ের আলো’র দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে মৌলভীবাজারে। এ উপলক্ষে ০২ মার্চ মঙ্গলবার মৌলভীবাজার পৌরসভার সেমিনার কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন। এরপর বর্ষপূর্তির কেক কাটেন অতিথিরা।

Manual1 Ad Code

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাংবাদিক বকসী ইকবাল আহমদ, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ফেরদৌস আহমদ, বিটিভি’র জেলা প্রতিনিধি হাসনাত কামাল, সময় টিভির জেলা প্রতিনিধি শাহ অলিদুর রহমান, যমুনা টেলিভিশন ও বণিক বার্তা’র জেলা প্রতিনিধি আফরোজ আহমদ, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রব, বাংলাদেশ প্রতিদিন’র জেলা প্রতিনিধি সৈয়দ বয়তুল আলী, চ্যানেল ২৪’র জেলা প্রতিনিধি এম.এ হামিদ, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহযোগী সম্পাদক সালাউদ্দিন ইবনে শিহাব, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তুহিনুর রশিদ, এশিয়ান টিভি’র জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রিপন দে, আলোকিত সময়ের জেলা প্রতিনিধি মো. আমির, বাংলাদেশ টুডে কুলাউড়া প্রতিনিধি শাকির আহমদ, দৈনিক গণকণ্ঠের জেলা প্রতিনিধি তানভীর আঞ্জুম আরিফ, ঢাকা পোস্ট’র জেলা প্রতিনিধি ওমর ফারুক নাঈমসহ গণমাধ্যম কর্মীরা।

Manual8 Ad Code

পরে পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি সাইদুল হাসান সিপন উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পথ চলায় সকলের সহযোগিতা কামনা করেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!