জুড়ীতে জাতীয় ভোটার দিবসে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা 

জুড়ীতে জাতীয় ভোটার দিবসে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন

  • বুধবার, ৩ মার্চ, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, জুড়ী ::

“বয়স যদি আঠারো হয় ভোটার হতে দেরি নয়” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে। ০২ মার্চ মঙ্গলবার উপজেলা নির্বাচন অফিসের সামনে নির্বাচন অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম জায়ফরনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নতুন ভোটারদের স্মার্ট কার্ড বিতরণের মাধ্যমে উদ্বোধন করেন।

Manual2 Ad Code

পরে ৭ নং ওয়ার্ডের প্রায় ২শত নতুন ভোটারদের স্মার্ট কার্ড দেয়া হয়। এসময়ে উপস্থিত ছিলেন জুড়ী থানার ওসি তদন্ত মো. আবুল কালাম, সদর জায়ফরনগর ইউপি’র চেয়ারম্যান মাছুম রেজা, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, সদস্য আল আমিন আহমদ, ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম, ইউপি মহিলা সদস্য মোচ্ছা. রুসনা বেগম, নির্বাচন অফিসের সুশীতল দেব প্রমুখ।

Manual7 Ad Code

উল্লেখ্য যে, ২০১৯সালের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কর্ম-পরিকল্পনা অনুযায়ী উপজেলা নির্বাচন অফিসে জায়ফরনগর ইউপি’র আজ ৭নং ওয়ার্ডে ২শত ৫জন, ৩মার্চ জায়ফরনগর ইউপিতে ১,২,৩,৪নং ওয়ার্ডে ৯শত ৭০জন, ৭মার্চ ৫,৬,৮,৯নং ওয়ার্ডে ১হাজার ৩শত ৬৪জন, পশ্চিম জুড়ী ইউপিতে ৮মার্চ ১,২,৩,৪নং ওয়ার্ডে ৫শত ৫৭জন, ৯মার্চ ৫,৬,৭,৮,৯নং ওয়ার্ডে ৩শত ৬৫জন, পূর্বজুড়ী ইউপিতে ১০মার্চ ১,২,৩নং ওয়ার্ডে ৪শত ৩৬জন, ১১মার্চ ৪,৫,৬,৭,৮,৯নং ওয়ার্ডে ৫শত ৭৬জন, গোয়ালবাড়ী ইউপিতে ১৪মার্চ ১,২,৩,৪নং ওয়ার্ডে ৭শত ৩২জন, ১৫মার্চ ৫,৬,৭,৮,৯নং ওয়ার্ডে ৬শত ১১জন, সাগরনাল ইউপিতে ১৬মার্চ ১,২,৩,৪নং ওয়ার্ডে ৮শত ৪৬জন, ১৮মার্চ ৫,৬,৭,৮,৯নং ওয়ার্ডে ৭শত ৩৪জন, ফুলতলা ইউপিতে ২১মার্চ ১,২,৩,৪নং ওয়ার্ডে ৫শত ১৪জন, ২২মার্চ ৫,৬,৭,৮,৯নং ওয়ার্ডে ৪শত ২৮জন, প্রথম দাপে সর্বমোট ৩ হাজার ৩শত ৩৮জনকে বিতরণ করা হবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!