কুড়িগ্রাম সদরে হা-ডু-ডু ফাইনাল খেলা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুড়িগ্রাম সদরে হা-ডু-ডু ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • রবিবার, ৭ মার্চ, ২০২১

Manual7 Ad Code
মো : বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর ::
 কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নে ঐতিহ্যবাহী হা-ডু-ডু’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার 0৬ মার্চ বিকেলে কাঁঠালবাড়ীর আগমনী বাজার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রুহুল আমিন, পৌর মেয়র কাজিউল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার, ইউপি চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল প্রমুখ।
ফাইনাল হা-ডু-ডু খেলায় রাইয়ান স্পোর্টিং ক্লাব স্বনির্ভর আলু ব্যবসায়ী ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা উপভোগ করতে মাঠের চারপাশে  হাজারো দর্শক উপস্থিত ছিলেন।
গত অক্টোবর মাসে ৮টি দল নিয়ে খেলা শুরু হলেও করোনার কারণে ফাইনাল খেলা বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!