ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করলো বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করলো বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান

  • সোমবার, ৮ মার্চ, ২০২১

Manual1 Ad Code

ইতালি প্রতিনিধি ::

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ৭ মার্চ উদযাপন করে। দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

Manual7 Ad Code

এ দিবস উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান প্রদর্শন করা হয় যেখানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

Manual5 Ad Code

পরবর্তীতে দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পড়ে শোনানো হয়।

কনসাল জেনারেল ইকবাল আহমেদ তাঁর বক্তব্যে বলেন ৭ মার্চের ভাষণ ছিল মূলতঃ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং অলিখিত এই ভাষণটির প্রতিটি শব্দ ও বাক্য সেদিনের পরিস্থিতি ও অনুভূতির সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। প্রত্যক্ষদর্শী অনেকের জবানীতে ইদানিং সেদিনের নানা অব্যক্ত ঘটনা ফুটে উঠছে। তিনি সকলকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পড়ে নিজেদের সমৃদ্ধ করার আহবান জানান। উল্লেখ্য বিদ্যমান করোনা পরিস্থিতির কারনে অত্যন্ত সীমিত পরিসরে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!