কমলগঞ্জে ‘বঙ্গবন্ধু ম্যারাথন’ অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

কমলগঞ্জে ‘বঙ্গবন্ধু ম্যারাথন’ অনুষ্ঠিত

  • সোমবার, ৮ মার্চ, ২০২১

Manual2 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শতাধিক দৌড়বিদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন- ২০২১’ অনুষ্টিত হয়েছে।

Manual8 Ad Code

সোমবার ০৮ মার্চ সকালে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ম্যারাথন দৌড় অনুষ্টিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ এর ৫ কি:মি: ম্যরাথন দৌড় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু ম্যারাথনই ২০২১ সালের সবচেয়ে বড় ক্রীড়া অনুষ্ঠান। ক্রীড়া ক্ষেত্রে এই ইভেন্ট একটা মাইলফলক হয়ে থাকবে।

Manual1 Ad Code

ম্যারাথন দৌড় শেষে অংশগ্রহনকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে ক্রেস্ট ও মেডেল এবং সকল অংগ্রহনকারী র‌্যানারদের মেডেল প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।

Manual2 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপটেন মামুন, উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, উপজেলা স্কাউটস সস্পাদক মোশাহীদ আলী, শমশেরনগরে র‌্যানার মো. সোলেমান মিয়া, শিক্ষক, সাংবাদিক, ছাত্র, যুবকসহ উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন, বাংলাদেশ স্কাউটস্ কমলগঞ্জ উপজেলার সদস্যবৃন্দ।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!