বিশ্বে করোনা মৃত্যু ২৬ লাখ ছাড়িয়েছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বিশ্বে করোনা মৃত্যু ২৬ লাখ ছাড়িয়েছে

  • সোমবার, ৮ মার্চ, ২০২১

Manual2 Ad Code

এইবেলা ডেস্ক ::

Manual8 Ad Code

কোভিড-১৯ কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। বিশ্বের কোনে কোনো দেশে তৃতীয় ও চতুর্থ ঢেউ শুরু হয়েছে। আবার কোথাও কোথাও করোনাভাইরাসের নতুন ধরন শুরু হয়েছে। এরই মধ্যে করোনাভাইরাসে মৃত্যুর নতুন মাইলফলক ছুঁয়েছে।

মহামারিতে মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, রোববার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৭০ লাখ ৮১ হাজার ৭৬৩ জন। আর মারা গেছেন ২৬ লাখ ৪৮ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ২৬ লাখ ৬০ হাজার ৯৯৫ জন।

Manual2 Ad Code

কোভিড-১৯-এর সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। আক্রান্তের সংখ্যা দুই কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৮৯১। আর মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩৭ হাজার ১১৯ জনের।

Manual1 Ad Code

বিশ্বে আক্রান্ত বিবেচনায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ১২ লাখ ১০ হাজার ৭৯৯ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ৫৭ হাজার ৭৯১ জনের।

মৃত্যু বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্তের দিক দিয়ে রয়েছে তৃতীয় স্থানে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে এক কোটি ৯ লাখ ৩৯ হাজার ৩২০ এবং মৃত্যু হয়েছে দুই লাখ ৬৪ হাজার ৪৪৬ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম করোনাভাইরাসের উৎপত্তি। এ পর্যন্ত ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই মহামারি। এটিকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!