রোববার থেকে কুলাউড়ায় শুরু হচ্ছে দাবা প্রতিযোগিতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

রোববার থেকে কুলাউড়ায় শুরু হচ্ছে দাবা প্রতিযোগিতা

  • শনিবার, ১৩ মার্চ, ২০২১

Manual8 Ad Code

কুলাউড়া প্রতিনিধি ::

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামীকাল ১৪ মার্চ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃ উপজেরা দাবা প্রতিযোগিতা-২০২১।

Manual7 Ad Code

কুলাউড়া উপজেলা দাবা সমিতির পরিচালনায় রোববার সকাল ১১টায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্ভোধন করবেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম সফি আহমদ সলমান।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুলাউড়া পৌরসভার মেয়র ও কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর ও কুলাউড়া থানার অফিসার ইন চার্জ বিনয় ভূষণ রায়।

Manual6 Ad Code

প্রতিযোগিতায় অংশগ্রহনে ইচ্ছুক দাবাড়ুরা রোববার সকাল ১১টায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উপস্থিত থাকতে খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!