কুলাউড়া পৌরসভার প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

কুলাউড়া পৌরসভার প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন

  • শনিবার, ১৩ মার্চ, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :::

Manual8 Ad Code

কুলাউড়া পৌর সভার প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে। প্যানেল মেয়র নির্বাচনে গোপন ভোটের মাধ্যমে প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন ৪ নং ওয়ার্ডের ৩য় বারের নির্বাচিত কাউন্সিলার তানভীর আহমদ শাওন।

Manual1 Ad Code

এছাড়া প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়েছেন ৭নং ওয়ার্ডের ২য় বারের নির্বাচিত কাউন্সিলার হারুনুর রশীদ ও প্যানেল মেয়র-৩ নির্বাচিত হয়েছেন সংরক্ষিত মহিলা আসনের ৩নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলার সুলতানা বেগম লাইলী। প্যানেল মেয়র ৩ পদের নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ১২ জন কাউন্সিলার ভোট প্রদান করেন।

Manual7 Ad Code

প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্যানেল মেয়র-১ পদের প্রার্থী ৯নং ওয়ার্ডে ৫ম বারের নির্বাচিত কাউন্সিলার ও ৩ বারের সাবেক প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চু, প্যানেল মেয়র-২ পদের প্রার্থী ১নং ওয়ার্ডের ২ বারের নির্বাচিত কাউন্সিলার লোকমান আলী এবং প্যানেল মেয়র-৩ পদের প্রার্থী সংরক্ষিত নারী কাউন্সিলার সুফিয়া রহমান ও তাসলিমা সুলতানা (মনি) প্যানেল মেয়র নির্বাচনে পরাজিত হয়েছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews