কুলাউড়ায় ‘মুজিব বর্ষ’ উপলক্ষে দাবা প্রতিযোগিতা শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি

কুলাউড়ায় ‘মুজিব বর্ষ’ উপলক্ষে দাবা প্রতিযোগিতা শুরু

  • রবিবার, ১৪ মার্চ, ২০২১

Manual1 Ad Code

কুলাউড়া প্রতিনিধি ::

Manual2 Ad Code

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও কুলাউড়া উপজেলা দাবা সমিতির পরিচালনায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ১৪ মার্চ রোববার সকাল সাড়ে ১১টায় আন্তঃ উপজেলা দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও আন্তর্জাতিক রেটিংপ্রাপ্ত দাবাড়ু এম. মছব্বির আলীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম সফি আহমদ সলমান।

Manual6 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া থানার অফিসার ইন চার্জ বিনয় ভূষণ রায়, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমির হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন প্রমুখ। দাবাড়ুদের মধ্যে বক্তব্য রাখেন শামিম খান, দেলোয়ার হোসেন চৌধুরী শাহেদ ও সুজন আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

সুইসলীগ পদ্ধতিতে অনুষ্টিত প্রতিযোগিতায় উপজেলা ৩২ জন দাবাড়ু অংশ গ্রহন করেন। প্রতিযোগিতার চ্যাম্পিয়নকে একটি ট্যাব, ২য় ও ৩য় কে একটি করে ষ্মার্ট ফোন পুরস্কার প্রদান করা হবে।

অনুষ্টানে অতিথিরা প্রতি বছর ৩টি দাবা প্রতিযোগিতার আয়োজন ও দাবা সমিতিকে ২৫ হাজার টাকার দাবার সরঞ্জাম কিনে দেয়ার আশ্বাস প্রদান করেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!