বড়লেখায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুর্শিবাদকুরা চ্যাম্পিয়ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুর্শিবাদকুরা চ্যাম্পিয়ন

  • বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual8 Ad Code

বড়লেখার কাঠালতলীতে ‘টিভি অ্যান্ড টিভি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের’ ফাইনালে পাঁচবন্ধু কাঠালতলীকে ট্রাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে মুর্শিবাদকুরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গোল্ডেন স্টার ফুটবল ক্লাবের আয়োজনে বুধবার রাতে কাঠালতলী দারুল ফুরকান মাদ্রাসা সংলগ্ন মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন।

Manual6 Ad Code

গোল্ডেন স্টার ফুটবল ক্লাবের সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, জেলা পরিষদের সদস্য শহীদুল ইসলাম শিমুল, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মহিউদ্দিন আহমদ ‍গুলজার, ব্যবসায়ী এখলাছ উদ্দিন, সমাজসেবক ময়নুল ইসলাম, শিক্ষক এমরান হোসেন নামুন, আখতার হোসেন, ধারাভাষ্যকার ইকবাল হোসেন, শিমুল চৌধুরী, নাঈম আহমদ প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!