শ্রীমঙ্গল নিলামে ১২ হাজার ২শ টাকায় বিক্রয় হলো নতুন উৎপাদিত ইয়েলো টি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শ্রীমঙ্গল নিলামে ১২ হাজার ২শ টাকায় বিক্রয় হলো নতুন উৎপাদিত ইয়েলো টি

  • শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

Manual8 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল  ::

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলামে ১২ হাজার ২০০ টাকায় বিক্রয় হলো নতুন উৎপাদিত ইয়েলো টি। বৃহস্পতিবার (১৮মার্চ) সকালে শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে (টিপিটিএবি) ২০তম নিলামে সর্বোচ্চ দামে এ চা বিক্রয় হয়। হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের বৃন্দাবন চা-বাগানে উৎপাদিত এ চা পাতা মুল্যে দেশের সর্বোচ্চ মুল্য। দুই কেজি ইয়েলো টি নিলামে উঠে।

Manual2 Ad Code

শ্রীমঙ্গলে পপুলার টি হাউজ ক্রয় করে ইয়েলো টি । এর আগে গত সাপ্তাহে চট্রগ্রাম নিলামে এই চায়ের দাম উঠেছিল ৮ হাজার ৩শ টাকা। তথ্য নিশ্চিত করেছেন টি প্ল্যান্টার অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিপিটিএবি) এর পরিচালক হেলাল আহমদ। চায়ের মধ্যে দেশে সর্বপ্রথম নতুন করে উৎপাদন করা হচ্ছে ইয়েলো টি।

তিনি বলেন, প্রথমবারের মতো ‘ইয়েলো টি’ শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে নিলাম প্রস্তাব করা হয়েছে। নিলাম প্রস্তাবটি করে শ্রীমঙ্গল ব্রোকারস লিমিটেড। নিলামে এক কেজি চা পাতা ১২ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

Manual8 Ad Code

চা একটি সুস্বাদু পানীয় খাদ্য। দেশের প্রতিটি অঞ্চলে এখন চায়ের কদর বেশি। আমরা সাধারণত ব্ল্যাক টি পান করে থাকি। এর মধ্যে স্পেশাল কিছু চা রয়েছে যেমন গ্রিন টি, লেমন টি ইত্যাদি।

Manual4 Ad Code

উল্লেখিত চা উৎপাদন করা হচ্ছে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের বৃন্দাবন চা-বাগানে। এর পাশাপাশি তারা উৎপাদন করছে হোয়াইট টি নামে আর ও একটি চা, যার চাহিদা দেশে ব্যাপক।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!