কমলগঞ্জে দু’দিনব্যাপী বিনামূল্যে ঔষধ সেবা ও ফ্রি মেডিকেল ক্যাম্প – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

কমলগঞ্জে দু’দিনব্যাপী বিনামূল্যে ঔষধ সেবা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

  • শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

Manual7 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দু’দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে । শুক্রবার (১৯ মার্চ) সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত হিউম্যান কনসাল্ট উদ্যোগে ও ধলাইর ডাক অনলাইন নিউজ পোর্টাল টোয়েন্টিফোর ডটকমের সার্বিক সহযোগিতায় পৌরসভাধীন ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

Manual8 Ad Code

ধলাইর ডাক অনলাইন নিউজ পোর্টাল টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক আনহার আলির সভাপতিত্বে ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল এর পরিচালক ব্যারিষ্টার ওয়াসিম আহমেদ। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর কাউন্সিল রুহেল, সম্পাদক সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, আশরাফ সিদ্দিকী পারভেস, সমাজসেবক তানিম আহমেদ, অপু আহমেদ, জালাল উদ্দীন প্রমুখ । দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ শতাধিক গরীব অসহায় রোগীর চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

Manual2 Ad Code

এর আগে (১৮ মার্চ) বৃহস্পতিবার উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে ৫ শতাধিক রোগীদের চিকিৎসা সেবা দিয়ে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হবে।

দু’দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. আহমেদ জুবায়ের মাহদী ও ডা. ইসরাত জাহান লায়লা।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!