কোভিড-১৯ মোকাবেলায় কমলগঞ্জে সচেতনতা বাড়াতে মাঠে নামলো পুলিশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

কোভিড-১৯ মোকাবেলায় কমলগঞ্জে সচেতনতা বাড়াতে মাঠে নামলো পুলিশ

  • শনিবার, ২০ মার্চ, ২০২১

Manual7 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা ভাইরাস কোভিড-১৯) মোকাবেলায় থানা পুলিশের উদ্যোগে সচেতনতামুলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার (২০ মার্চ) সকাল ১১ টায় ভানুগাছ বাজার, উপজেলা চৌমুহনীসহ বিভিন্ন পয়েন্টে সচেতনতামুলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়।

এ সময় যে সব পথচারী মাস্ক পরেনি তাদেরকে মাস্ক পরতে ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন থানা পুলিশের প্রচারণা টিম। এ ছাড়াও মাস্কবিহীন পথচারীদেরকে থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক পরিয়ে দেয়া হয়।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান, পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, এসআই ফজলে এলাহি, এএসআই আনিছুর রহমান, এএসআই হামিদ প্রমুখ।

Manual7 Ad Code

আলাপকালে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, বর্তমান সময়ে হঠাৎ করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়, আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। করোনা সংক্রমণ রোধে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!