মুজিববর্ষ উপলক্ষে কুলাউড়ায় টি-১০ ক্রিকেট লীগের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

মুজিববর্ষ উপলক্ষে কুলাউড়ায় টি-১০ ক্রিকেট লীগের উদ্বোধন

  • রবিবার, ২১ মার্চ, ২০২১

Manual5 Ad Code

এইবেলা স্পোর্টস ::

কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে টি-১০ ক্রিকেট লীগের শুভ উদ্বোধন রোববার ২১ মার্চ অনুষ্ঠিত হয়েছে। র্হানডন বেঙ্গল ইউএসএ’র আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় আবুল হাসান রাজুর সার্বিক তত্ত্বাবধানে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। আলোচনা পর্বে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এটিএম ফরহাদ চৌধুরী ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসন মীর নাহিদ আহসান।

বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য রেমন্ড আরেং, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ বিনয় ভূষণ রায়, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. এনামুল ইসলাম, জাসদ নেতা মঈনুল ইসলাম শামীম, এম শাকিল রশীদ চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, খালেদ পারভেজ বখ্শ, ব্যবসায়ী আতিকুর রহমান আখই, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলাউদ্দিন কবির, সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল প্রমুখ।

Manual4 Ad Code

টুর্ণামেন্টে মোট ১২টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় জয়পাশা রয়েল্স বনাম কাছুরকাপন ক্রিকেট ক্লাব মোকাবেলা করে। টসে জিতে জয়পাশা রয়েলস ক্লাব ৫ উইকেটের বিনিময়ে ১৩৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে কাছুরকাপন ক্রিকেট ক্লাব ৭ উইেেকটে হারিয়ে ১০৭ রান করতে সক্ষম হয়। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!