কমলগঞ্জে সাবরেজিস্টার অফিসে মারা গেলেন দলিল লেখক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

কমলগঞ্জে সাবরেজিস্টার অফিসে মারা গেলেন দলিল লেখক

  • রবিবার, ২১ মার্চ, ২০২১

Manual7 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ সাবরেজিস্টার অফিসে দলিল লেখতে গিয়ে আকস্মিকভাবে দলিল লেখকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Manual8 Ad Code

স্থানীয় সুত্রে জানা যায়, রোববার (২১ মার্চ) দুপুরে প্রতিদিনের কাজের ন্যায় এক জমি বিক্রেতার দলিল লিখছিলেন দলিল লেখক দিপক রঞ্জন দাস (৪৭)। এসময় দলিল লেখা অবস্থায় হঠাৎ সে মাটিতে ঢলে পড়ে। পরে তার সহকর্মীরা তাকে দ্রুত কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিপককে মৃত ঘোষণা করেন। দিপক রঞ্জন দাস কমলগঞ্জ সদর ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত দক্ষিনা রঞ্জন দাসের ছেলে।

Manual3 Ad Code

এদিকে তার আকস্মিক মৃত্যুর খবরটি শুনে দিপকের পরিবারে চলছে শোকের মাতম। বাড়িতে তার বৃদ্ধা মাতা স্ত্রীসহ চার কন্যা সন্তান রয়েছে বলে তার সহকর্মীরা জানিয়েছেন ।

Manual1 Ad Code

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ অভিজিৎ কুমার সিংহ সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দিপকের মৃত্যু হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!