রোমে ব্যারিস্টার মওদুদ আহমদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

রোমে ব্যারিস্টার মওদুদ আহমদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া

  • রবিবার, ২১ মার্চ, ২০২১

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

ষ্টাফ রিপোর্ট ::

ইতালীর রোমে বাংলাদেশ যুবদল ইতালী শাখা ও রোম মহানগর যুবদল এর আয়োজনে উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, সাবেক উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোম মহানগর যুবদলের আহ্বায়ক শিশির ভূঁইয়ার সভাপতিত্বে ও রোম মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাসার সুমন এর সঞ্চালনায়” ১৯শে মার্চ শুক্রবার রোমের তরপিনোতারাস্থ মসজিদ এ কুবায় মাওলানা মাহফুজুর রহমানের পরিচালনায় স্থানীয় সময় বাদ মাগরিব এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী যুবদলের সভাপতি মাহমুদুল হাসান। প্রধান বক্তা ইতালী যুবদলের  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাওসার আহমেদ তাজুল ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনসহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন ,  বিশেষ বক্তা রোম মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক খান মামুন ও  তুহিন ভূঁইয়া।

Manual6 Ad Code

আরো বক্তব্য দেন হানিফ বাঁকুল, শাহীন, প্রদীপ, সাগর বিশ্বাস, রনি খান, ইসমাইল হোসেন, আওসান, মোতালেব হোসেন, লুৎফর রহমান সহ ইতালী যুবদল ও রোম মহানগর যুবদলের অসংখ্য নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

বক্তারা এসময় মওদুদ আহমদ এর সংক্ষিপ্ত জীবনী তুলে ধরতে গিয়ে বলেন মওদুদ আহমদ এর চলে যাওয়া শুধু বিএনপির জন্য নয় দেশের জন্যই অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। পরিশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে মহান এই নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!