কমলগঞ্জে সিএনজি চালক হত্যা মামলায় পৌর কাউন্সিলর গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

কমলগঞ্জে সিএনজি চালক হত্যা মামলায় পৌর কাউন্সিলর গ্রেফতার

  • রবিবার, ২১ মার্চ, ২০২১

Manual6 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি অটোরিক্সা চালক জলিল মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৩নং আসামী কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাম মুগ্নি মুহিতকে মৌলভীবাজার থেকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। আটক পৌর কাউন্সিলর সিএনজি চালক হত্যা মামলার প্রধান আসামী কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া শফির ছোট ভাই। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

জলিল হত্যাকান্ডের আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে গত ১৩ মার্চ তিন ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে সহ¯্রাধিক সিএনজি চালক ও পরিবহন শ্রমিক। একই দাবীতে ২২ মার্চ সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সব ধরণের যান চলাচল বন্ধ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসুচীর ঘোষনা দিয়েছে কমলগঞ্জ উপজেলার সিএনজি-অটোরিক্সা চালক সমিতি, বাস, ট্রাক লরী সমিতি।

Manual5 Ad Code

কমলগঞ্জ থানা পুলিশ জানায়, পলাতক থাকা পৌর কাউন্সিলর গোলাম মুগ্নি মুহিতকে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের পুলিশ সুপারের নির্দেশে কমলগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে রোববার ভোর রাতে মৌলভীবাজার শহর থেকে সিএনজি চালক জলিলের হত্যা মামলার ৩ নং আসামী গোলাম মুগ্নি মুহিতকে গ্রেপ্তার করেছে। আটক মুহিত মামলার প্রধান আসামী কমলগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম কিবরিয়া শফির ছোট ভাই। আরেক ছোট ভাই জেলা যুবদল নেতা গোলাম কিবরিয়া তৈমুর মামলার ২নং আসামী।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, রোববার ভোর রাতে নিহত সিএনজি অটো চালক জলিল মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৩নং আসামী কমলগঞ্জ পৌর কাউন্সিলর গোলাম মুগ্নী মুহিতকে মৌলভীবাজার শহরের একটি বাসা থেকে গ্রেফতার করে কমলগঞ্জ থানা পুলিশ। এ মামলায় এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে রোববার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

Manual1 Ad Code

উল্লেখ্য, গত ৪ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় শমশেরনগর সিএনজি ফিলিং স্টেশনে গাড়িতে গ্যাস ভর্তি নিয়ে কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা গোলাম কিবরিয়া শফির সাথে কথা কাটাকাটি ও উত্তেজনার পর ছুরিকাঘাতে সিএনজি-অটো চালক জলিল মিয়া খুন হন। #

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!