প্রয়াত মওদুদ আহমেদ স্মরণে ইতালির মনফালকনে বিএনপির ভার্চুয়াল আলোচনা ও দোয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

প্রয়াত মওদুদ আহমেদ স্মরণে ইতালির মনফালকনে বিএনপির ভার্চুয়াল আলোচনা ও দোয়া

  • মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

  ইতালি প্রতিনিধি ::

বিএনপির স্হায়ী কমিটির অন্যতম সদস্য , সাবেক মন্ত্রী মরহুম মওদুদ আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) মরহুম রহুল আলম চৌধুরী এবং বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ১০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপি ইতালির আয়োজনে ভার্চুয়াল আলোচনা ও দোয়া মাহফিল ২০ মার্চ রোজ শনিবার রাত ৯. ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে।

মনফালকনে বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হামিম হোসাইনের পরিচালনায় শনিবার রাত্রে ভার্চুয়াল আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, ইতালি বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক,সাধারণ সম্পাদক ডালি নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম ,সহসভাপতি সাজ্জাদুল কবির ,শফিকুল ইসলাম তুহিন, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ্ তৌহিদ কাদের ,মনফালকনে বিএনপির প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস, সিনিয়র সহ সভাপতি জিয়াউর রহমান খান সোহেল সহ মনফালকনে বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও আরো অংশগ্রহণ করেন পালেরমো , বোলজানো , ফিরেন্স , মিলান, পাদোভা, বিচেন্সা, রোম, বেরগামো , বারী, ভেনিস, জেনোভা বিএনপির নেতৃবৃন্দ । আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমানসহ বিএনপির সকল নেতৃবৃন্দ যারা ইন্তেকাল করেছেন সকলের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।

Manual6 Ad Code

বিএনপির অনেক নেতাকর্মী যারা বর্তমান পরিস্থিতিতে করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ আছেন সকলের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করেন হাফেজ মাওলানা নূরে আলম। পরিশেষে মনফালকনে গরিঝিয়া শাখা ইতালী বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে ভার্চুয়াল দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!