কমলগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট স্বপন ফ্রেন্ডস এন্ড এফসি চ্যাম্পিয়ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট স্বপন ফ্রেন্ডস এন্ড এফসি চ্যাম্পিয়ন

  • বুধবার, ২৪ মার্চ, ২০২১

Manual3 Ad Code

কমলগঞ্জ  প্রতিনিধি ::

মৌলভীবাজরের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে মাঠে মোস্তাক আহমেদ আমন্ত্রণমুলক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা মঙ্গলবার সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় কমলগঞ্জ স্বপন ফ্রেন্ডস এন্ড এফ, সি ২-০ গোলে ফুটবল একাডেমি, শ্রীমঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নদের ট্রফি তুলে দেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজবাউর রহমান।

Manual8 Ad Code

হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক অ্যাড. এস এম আজাদুর রহমান আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান, মাধবপুর ইউনিয়নের চেয়ারমান পুষ্প কুমার কানু, মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসিদ আলি, সাবেক পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন প্রমুখ।

Manual5 Ad Code

উল্লেখ্য, ইমান’স ফ্লীট এন্ড ম্যানেজম্যান্টের স্পন্সরে মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন ফুটবল একাডেমি, শ্রীমঙ্গলের খেলোয়াড় সজল।

Manual4 Ad Code

পরে বিজয়ী দলকে ট্রফি ও ৫০ হাজার টাকার প্রাইজমানি এবং রার্নাসআপদের ট্রফি ও ৩০ হাজার টাকার প্রাইজমানি ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট সজলকে ট্রফি ও ৫ হাজার টাকার প্রাইজমানি প্রদান করেন অতিথিরা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!