কুলাউড়ায় নবাগত ও বিদায়ী স্বাস্থ্য কর্মকর্তাকে সংবর্ধণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় নবাগত ও বিদায়ী স্বাস্থ্য কর্মকর্তাকে সংবর্ধণা

  • শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হকের পদোন্নতি জনিত বদলী উপলক্ষে বিদায় ও নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারের যোগদান উপলক্ষে কুলাউড়া নিরাময় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে শহরের নিরাময় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

নিরাময় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডা. হেমন্ত চন্দ্র পালের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মো. শেলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পদোন্নতিপ্রাপ্ত বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, ফরিদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. এ বি সিদ্দিক, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, ডা. আশরাফ হোসেন ভুঁইয়া, ডা. নাদিয়া শারমিন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর জসিম উদ্দিন, কুলাউড়া শিল্পকলা একাডেমি সম্পাদক অমলেন্দু চক্রবর্তী বিপুল ও ঔষধ কোম্পানির প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ।

বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক  বলেন,  দায়িত্ব পালনকালে সহযোগিতা করার জন্য কুলাউড়ার সর্বস্তরের জনগণ, সাংবাদিক, হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেছেন। একইভাবে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারকে সহযোগিতা করার জন্য সকলের কাছে অনুরোধ করেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!