কমলগঞ্জে আদিবাসী সাঁওতাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে আদিবাসী সাঁওতাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

  • শনিবার, ২৭ মার্চ, ২০২১

Manual1 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual4 Ad Code

স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় প্রথমবারের মত আদিবাসী সাঁওতাল আমন্ত্রণমূলক এলইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। মাধবপুর চা বাগানের আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের আয়োজনে গত শুক্রবার সকাল ৯ টা থেকে উপজেলার মাধবপুর ইউনিয়নের পারুয়াবিল সাঁওতাল পাড়া ফুটবল মাঠে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ টুর্ণামেন্টে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন চা বাগানের আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠী খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।

শুক্রবার বিকাল ৫ টায় ফাইনাল খেলায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাঁওতাল আদিবাসী জনগোষ্ঠী কাকনীমাড়া চা বাগানের সোনারবাংলা স্পোর্টিং ক্লাব ও একই উপজেলার লালচান চা বাগান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ের মধ্যে গোল শুন্যভাবে শেষ হলে খেলাটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে লালচান চা বাগান স্পোর্টিং ক্লাব ২-১ গোলে কাকনীমাড়া চা বাগান সোনারবাংলা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

Manual8 Ad Code

খেলা আয়োজন কমিটির সভাপতি যহন বেসরার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুস্প কুমার কানু। কাসেম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, ইউপি সদস্য কৃষ্ণ লাল দেশয়ারা, সাঁওতাল আদিবাসী জনগোষ্ঠী সিলেট বিভাগের সভাপতি রতন সাঁওতাল, সাবেক ফুটবলার মোসলেম উদ্দিন মুসা,আওয়ামীগ নেতা শফিক মিয়া, আব্দুল আলিম প্রমুখ। টুর্ণামেন্টে মোট ১০টি দল অংশ নেয়। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন সোনারবাংলা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় রাজু বেসরা। পরে সন্ধ্যা সাড়ে ৬ টায় বিজয়ী দল ও রার্নাসআপ দলের হাতে পুরস্কার প্রদান করেন অতিথিরা।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!