নওগাঁর আত্রাইয়ে মৃত্যুর ৭ দিন পর রিপোর্ট এলো করোনা পজিটিভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

নওগাঁর আত্রাইয়ে মৃত্যুর ৭ দিন পর রিপোর্ট এলো করোনা পজিটিভ

  • মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, নওগাঁ :: নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের কৃষক মফিজ উদ্দীন মারা যাওয়ার সাত দিন পর জানা গেছে তিনি করোনা পজিটিভ ছিলেন।

রবিবার (২৮ জুন) সন্ধ্যায় আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা হ্যাপি জানিয়েছেন, ওই বৃদ্ধের পাঠানো নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।

তিনি আরও জানান, গত ১৯ জুন সকালে মফিজ উদ্দীন অন্য রোগের চিকিৎসা করার জন্য উপজেলা হাসপাতালে এসে ভর্তি হন। ওইদিন তার চিকিৎসা করার সময় করোনায় আক্রান্ত সন্দেহ হলে তার নমুনা সংগ্রহ করে তাকে ২০ জুন বাড়িতে পাঠিয়ে দিয়ে হোম কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরের দিন ২১ জুন (রবিবার) সকালে তিনি মারা যান। পরে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করা হয়। তার মারা যাওয়ার পর ২৮ জুন (রবিবার) নমুনা পরীক্ষার ফলাফলে তার রিপোর্ট পজিটিভি এসেছে।

Manual8 Ad Code

এদিকে, একইদিন আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের কর্মরত ১জন স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য পরিদর্শকসহ ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এই উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জন।

Manual7 Ad Code

এইবেলা/জেএইচজে

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!