করোনায় মৃত্যু ২৮ লাখ ছাড়ালো – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

করোনায় মৃত্যু ২৮ লাখ ছাড়ালো

  • মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

Manual8 Ad Code

এইবেলা ডেস্ক ::

Manual5 Ad Code

কোভিড-১৯ কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না বিশ্বে। রোজ নতুন নতুন এলাকা সংক্রমিত হচ্ছে। কোনো কোনো দেশে দ্বিতীয় ও তৃতীয় ঢেউ শুরু হয়েছে। আবার কোনো কোনো দেশে নতুন ধরন দেখা গেছে এই মহামারির। করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্বে মৃত্যু ২৮ লাখ ছাড়িয়ে গেছে। এই তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।

Manual4 Ad Code

বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্যমতে, মঙ্গলবার বেলা ১১ টা পর্যন্ত বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যা ১২ কোটি ৮২ লাখ ৪২ হাজার ৪৮৮ জন। মৃত্যু হয়েছে ২৮ লাখ ৪ হাজার ৩৭০ জন। করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ১০ কোটি ৩৪ লাখ ৬২ হাজার ১১৭ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১০ লাখ ৩৩ হাজার ৮০১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৬৩ হাজার ২০৬ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৩৫৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ১৪ হাজার ২৬৮ জন।

Manual6 Ad Code

ভারত আছে তৃতীয় অবস্থানে। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৩২৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ১৪৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনা সংক্রমণ ধরা পড়ে। এটি বর্তমানে বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!