কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দোয়া মাহফিল অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

Manual1 Ad Code
এইবেলা ডেস্ক ::
কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন, ইউকের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস২৬ শে মার্চ সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং মুক্তিযুদ্ধের বীর শহীদসহ মহামারী করোনা কালীন সময়ে কুলাউড়াতথা সারা বিশ্বে পরিচিত অপরিচিত যারা মৃত্যু বরণ করেছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে একটি দোয়া মাহফিল এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সংক্ষিপ্ত ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি ইমতিয়াজ রানা আহমেদ ও পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার মোঃ আব্দুল করিম (নিপু)।
আলোচনা সভায় ও দোয়া মাহফিলে উপসস্থিত ছিলেন সাবেক সভাপতি মুক্তার আহমদ, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম শাহজাহান, সাবেক নির্বাচন কমিশনার আব্দুর রহমান, সাবেক সাধারন সম্পাদক সামছুল আলম খান শাহীন, সাবেক সভাপতি আতিকুর রহমান জুনেল, সাবেক সাধারণ সম্পাদক সাহেদ উদ্দিন চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি সজিবুর রহমান সজীব, সিনিয়র সহ সভাপতি আকমল হুসেন জুয়েল, সহ-সভাপতি শহীদ আহমদ, সহ-সভাপতি মাওলানা মোঃ আব্দুল জলিল, আসগর হুসেন চৌধুরী বাবলু, নাজমুল ইসলাম নাজু, যুগ্ম সাধারন সম্পাদক অলিউর রহমান চৌধুরী ফাহিম, কোষাধক্ষ্য তৌহিদুল আরেফিন রুহেল, খন্দকার সাইদুজ্জামান সুমন , মোহাম্মদ ইখতিয়ার খাঁন , শাহীন মিয়া, খন্দকার মোঃ আব্দুল কায়ুম (শিপু) সহ আর অনেকে।
মহান মুক্তিযুদ্ধের আলোচনা পর্ব শেষে বিগত দিনে করোনায় আক্রান্তসহ বিভিন্ন অসুস্ততায় কুলাউড়ার যারা মৃত্যুবরণ করেছেন এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহন সহ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র বর্তমান সভাপতি ইমতিয়াজ রানা আহমেদের বড় মামা বরমচাল শ্রীপুর নিবাসী মোঃ ওয়েছূজামান (ওয়েছ), সংগঠনের সহ-সভাপতি জনাব শহীদ আহমেদ এর বড় বোন মোসাম্মৎ রাফিয়া বেগম, সংগঠনের সদস্য ইউকে কার্গো এর স্বত্বাধিকারী আতিকুর রহমান আতিক এর মাতা, ইউকে বসবাসকারী বরমচাল নিবাসী ফারুক সাহেবের মাতা, কুলাউড়া সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন, কুলাউড়া পৌর ইউনিয়ন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মোহাম্মদ ইশতিয়াক এর মাতা, কুলাউড়া ডিগ্রী কলেজের শ্রদ্ধেয় শিক্ষক  আব্দুল গনি স্যার, বিশিষ্ট শিল্পপতি আজম জে চৌধুরীর মাতা বখতুনেছা চৌধুরী, কুলাউড়ার বর্তমান মেয়র সিপার উদ্দিন আহমেদের পিতা হাজী মোঃ আব্দুল বারী (সমরু মিয়া), ডাক্তার ননী গোপাল মিত্র, লোটন প্রবাসী  আব্দুস শহীদসহ সকল জাতীয় নেতা এবং নাম না জানা কুলাউড়ায় বিগত বছরে আরো যারা মৃত্যুবরণ করেছেন ও কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইউকের প্রাক্তন সভাপতি তাজুল ইসলাম তাজসহ যারা অসুস্থ আছেন তাদের সবার জন্য এবং মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় সংগঠনের সহ-সভাপতি মাওলানা মোঃ আব্দুল জলিল দোয়া পরিচালনা করেন।
পরিশেষে সবার সুস্থতা কামনা করে, সবাইকে ঐক্যবদ্ধ করে সমাজের গঠনমূলক কাজে যুক্ত হয়ে সংগঠনকে এগিয়ে নেয়ার প্রত্যয় এর মাধ্যমে ভার্চুয়াল সভার পরিসমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!